উইম্বলডনে আবারও সিনারের রাজত্ব

ইতালির তারকা ইয়ানিক সিনার
অন্য সব খেলা
এখন মাঠে
0

উইম্বলডনের মুকুট আবারও নিজের মাথায় রাখলেন ইতালির তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্লাম।

ম্যাচের প্রথম সেট টাইব্রেকে জিতে এগিয়ে গিয়েছিলেন জভেরেভ। তবে দারুণ প্রত্যাবর্তনে দ্বিতীয় সেটের টাইব্রেক জিতে সমতায় ফেরেন সিনার।

এরপর তৃতীয় ও চতুর্থ সেটে নিজের আধিপত্য ধরে রেখে নিশ্চিত করেন ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। এ জয়ে জভেরেভের বিপক্ষে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন তিনি।

একই সঙ্গে উন্মুক্ত যুগে উইম্বলডনের শিরোপা ধরে রাখা দশম পুরুষ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ২৪ বছর বয়সী এ ইতালিয়ান। ম্যাচ শেষে সেন্টার কোর্টের ঘাসে লুটিয়ে পড়ে উদযাপন করেন নতুন চ্যাম্পিয়ন।

জেআর