এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকির প্রথম পয়েন্ট

বাংলাদেশ নারী হকি দল ও কাজাখস্তান হকি দল
অন্য সব খেলা
এখন মাঠে
0

এশিয়ান গেমসে অভিষেক আসরেই প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল। গিফুতে কাজাখস্তানের বিপক্ষে দারুণ লড়াই করে ৩-৩ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আইরিন রিয়ার পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে সমতা ফেরায় কাজাখস্তান। বিরতির পর আরও দুই গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে হাল ছাড়েনি বাংলাদেশ।

৩৯ মিনিটে কনা আক্তারের গোলে ব্যবধান কমানোর পর শেষ কোয়ার্টারে অর্পিতা পালের গোলে সমতায় ফেরে লাল-সবুজরা। শেষ পর্যন্ত ৩-৩ ড্র। ১৯৭৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে নারী হকিতে এবারই প্রথম। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম পয়েন্ট।

সিনিয়র জাতীয় দল না থাকা অবস্থায় বাছাই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক। সেই দলই এবার এশিয়ান গেমসের মঞ্চে তুলেনিলো প্রথম পয়েন্ট।

জেআর