এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

হকি খেলোয়াড়রা
অন্য সব খেলা
এখন মাঠে
0

ভারতে নভেম্বরে বসবে হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন পুরুষ হকির এই আসরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলনের পর অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট।এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন।

নতুন করে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় এসেই সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে দল চূড়ান্ত করেন। ২৭ অক্টোবর ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে।

এর আগে আসরের জন্য বাংলাদেশ দলের ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ হকি দল দুই সপ্তাহ অনুশীলন করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল খেলার কথা। তবে এশিয়ান গেমসে সপ্তম হওয়ার পরও পাকিস্তান আসর থেকে নাম তুলে নেয়ায় বাংলাদেশের সুযোগ মিলেছে।

এফএস