শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্য সব খেলা
এখন মাঠে
0

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর।

খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। সবমিলিয়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা।

অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী।

আগামী ১৬ জুন এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে শিশু-কিশোরদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

এফএস