বিশ্বকাপ মিশনে স্পেনের দল ঘোষণা; নেই রিয়ালের কেউ

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। স্কোয়াডে জায়গা পেয়েছেন বার্সেলোনার ৮ ফুটবলার। তবে লুইস দে লা ফুয়েন্তের দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের একজনও।

বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার না থাকা। ৭৫ বছর পর এবারই প্রথম এমন দৃশ্য দেখা গেলো ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে। যদিও দানি কারবাহাল ও ডিন হুইজসেনের থাকার কথা থাকলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন তারা।

তবে চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন বার্সেলোনার ৮ জন ফুবলার, যা এবারের বিশ্বকাপে একটি ক্লাব থেকে জায়গা পাওয়ার দিক থেকে সর্বোচ্চ। প্রথমবার দলটির হয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন স্পেনের হয়ে ইউরো জেতা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। এ দু’জন নিয়ে ইনজুরি শঙ্কা থাকলেও ফুয়েন্তের দলে টিকে গেছেন তারা।

গোলকিপার হিসেবে ফুয়েন্তের প্রথম পছন্দ আতলেতিকো মাদ্রিদের উনাই সিমোন। কোচের দ্বিতীয় পছন্দ হিসেবে আর্সেনালের দাভিত রায়ার সঙ্গে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছেন বার্সেলোনার হুয়ান গার্সিয়া।

ডিফেন্স সামলানোর জন্য অভিজ্ঞদের সঙ্গে স্পেনের দলে রয়েছেন তরুণরাও। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বার্সেলোনার পাও কুবার্সি, আতলেতিকো মাদ্রিদের মার্ক পুবিল, চেলসির মার্ক কুকুরেলা। সঙ্গে আরও থাকবেন লেভারকুসেনের গ্রিমালদো, বার্সার এরিক গার্সিয়া, বিলবাওয়ের আয়মেরিক লাপোর্তে, আতলেতিকো মাদ্রিদের মার্কোস লিওরেন্ত, টটেনহ্যামের পেদ্রো পোরো।

আরও পড়ুন:

মাঝমাঠে চমক রেখেছে স্পেন। প্রথমবার এ পজিশনে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের অ্যালেক্স বায়েনা। আছেন পিএসজির ফ্যাবিয়ান রুইজ, আর্সেনালের মার্টিন জুবেমেন্দি, ম্যানচেস্টার সিটির রদ্রি, মিকেল মারিনো। এ পজিশনে বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন পেদ্রি ও গাভি।

ফরোয়ার্ড লাইনে স্পেন দলে রয়েছে একাধিক চমক। ইয়ামাল, নিকোর সঙ্গে এ পজিশনে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ওসাসুনার ভিক্টোর মুনোজ। আরও আছেন সোসিয়েদাদের মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, ইয়েরেমি পিনো, ফেরান টরেস ও বোরজা ইগলেসিয়াস।

স্পেনের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড—

গোলরক্ষক: উনাই সিমোন, দাভিত রায়া ও হুয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: পাও কুবার্সি, মার্ক পুবিল, মার্ক কুকুরেলা, গ্রিমালদো, এরিক গার্সিয়া, আয়মেরিক লাপোর্তে, মার্কোস লিওরেন্ত ও পেদ্রো পোরো।

মিডফিল্ডার: অ্যালেক্স বায়েনা, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবেমেন্দি, রদ্রি, মিকেল মারিনো, পেদ্রি ও গাভি।

ফরওয়ার্ড: লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, ভিক্টোর মুনোজ, মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, ইয়েরেমি পিনো, ফেরান টরেস ও বোরজা ইগলেসিয়াস।

এসএইচ