লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান চালিকাশক্তি। তার নেতৃত্বে মাঠে নামার আগেই মানসিকভাবে চাপে থাকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। তার মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য আতঙ্ক। বিশেষ পরিকল্পনা। মেসির দলীয় জাদুতেই আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা এবং ৩৬ বছর পর বিশ্ব ট্রফি উঁচিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচায় আর্জেন্টিনা ফুটবল দল।
তবে বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে হঠাৎ করে মেসির চোটের খবর। বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমে ৭৩ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিং পেশিতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন এলএমটেন। এরপরই শঙ্কা জাগে বিশ্বমঞ্চে এলএমটেনের খেলা নিয়ে।
আরও পড়ুন:
তবে পরীক্ষা নিরীক্ষার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার খবরটি পুরোপুরি উড়িয়ে দেয় তার ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দেয়। যে কারণে ম্যাচ চলাকালে পুরো সময় আর খেলতে পারেননি লিও।
তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা স্পষ্ট করে কিছু জানায়নি মায়ামি। বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে ১৭ দিন। আর আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাকি আছে ২২ দিন। তাই মেসির মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার জন্য কিছুটা সময় পাবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে বিশ্বকাপতো বটেই এর আগে দুটি প্রীতি ম্যাচ ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই দলের এই প্রাণভোমরার।
৩০ জুন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ লিওনেল স্কালোনির। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।





