অনিশ্চয়তা কাটিয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচারে থাকছে ‘জি নেটওয়ার্ক’

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে থাকছে ‘জি নেটওয়ার্ক’
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

অবশেষে ভারতের ফুটবল ভক্তদের জন্য স্বস্তির খবর এনে দিলো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘জি নেটওয়ার্ক’। আসন্ন ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে তারা।

উত্তর আমেরিকার তিন দেশে আগামী ১১ তারিখ থেকে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেও নিশ্চিত ছিলো না ভারতে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত জি নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, তাদের মালিকানাধীন নতুন চ্যানেল ইউনাইট-এইটে দেখানো হবে এবারের বিশ্বকাপ। সেইসঙ্গে জি-ফাইভ অনলাইন প্লাটফর্মে থাকছে স্ট্রিমিং সুবিধা।

অবশ্য শুধু ২০২৬ বিশ্বকাপই না, ২০৩৪ সাল পর্যন্ত মোট ৩৯টি ফিফা ইভেন্ট সম্প্রচারের চুক্তি করেছে ‘জি নেটওয়ার্ক’। এমন চুক্তিকে ভারতের ফুটবল ভক্তদের জন্য বড় এক স্বস্তি হিসেবে উল্লেখ করেছেন ফিফার প্রধান ব্যবসায়িক কর্মকর্তা রোমি গাই।

এসএইচ