বিশ্বকাপের তৃতীয় জমকালো অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে

জমকালো অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফুটবল বিশ্বকাপের তৃতীয় জমকালো অনুষ্ঠান হলো যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় আজ (শনিবার, ১৩ জুন) ভোর ৫টায় শুরু হয় মার্কিন মুলুকের বিশ্বকাপের উদ্বোধন। যেখানে পারফর্ম করেছেন আমেরিকার বিখ্যাত সব তারকারা।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকো থেকে শুরু করে গতরাতে কানাডা আর সবশেষ যুক্তরাষ্ট্র তিন দেশেই হয়েছে ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো কানাডায় শাকিরা, নোরা ফাতেহিরা পারফর্ম করলেও যুক্তরাষ্ট্রে দেখা গেল কেটি পেরি, লিসাদের মতো তারকাদের।

অনুষ্ঠানের শুরুতেই রুপালী পোশাকে মঞ্চ কাঁপান পপ কুইন কেটি পেরি। ১০ বছর বয়সী নরওয়েজিয়ান শিশু তিউস লুকার হাত ধরে তার ‘ওয়ান্ডার’ গানটি দর্শকদের আবেগাপ্লুত করে।

আরও পড়ুন:

ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক-এর লিসা, ব্রাজিলের অনিতা এবং নাইজেরিয়ার রেমা একসঙ্গে মঞ্চে আসেন। লস অ্যাঞ্জেলেসের থিমে সাজানো মঞ্চে তাদের ‘গোলস’ গানটি পুরো স্টেডিয়ামকে নাচতে বাধ্য করে।

হিপহপ ক্রেজ ফিউচার এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলা তাদের ‘গেম টাইম’ গানটি নিয়ে হাজির হলে দর্শকদের উন্মাদনা পৌঁছায় তুঙ্গে।

আরও পড়ুন:

গানের পাশাপাশি এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির একটি অনুপ্রেরণামূলক ভিডিও দর্শকদের রক্তে কাঁপন ধরিয়ে দেয়। আর সবশেষে, কান্ট্রি মিউজিক জুটি ‘ড্যান অ্যান্ড শেই’-এর কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় ৩০ মিনিটের এই চোখ ধাঁধানো আয়োজন।

এসএস