পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বমহিলা রেফারি দল

চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিন নারী
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপ ২০২৬ এ রেফারিংয়ের দায়িত্ব পালন করে অনন্য এক মাইলফলক গড়লেন তরি পেনসো, ক্যাথরিন নেসবিট এবং ব্রুক মেয়ো। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় সর্বমহিলা রেফারি দল।

গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটিতে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাস গড়েন তারা। এমনকি পুরুষদের বিশ্বকাপ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম আমেরিকান মহিলাও হলেন।

আরও পড়ুন:

মাঠের এই ত্রয়ীর গল্পটা দারুণ অনুপ্রেরণার। মূল রেফারি তরি পেনসো মার্কেটিং পেশা থেকে এসেছেন মাঠের নেতৃত্বে। সহকারী রেফারি ক্যাথরিন নেসবিট একজন রসায়নের ডক্টরেটধারী বিজ্ঞানী, যিনি গবেষণাগার ছেড়েছেন ফুটবলের টানে।

আর ব্রুক মেয়ো প্রথম সমকামী রেফারি হিসেবে পুরুষ বিশ্বকাপে দায়িত্ব পালন করে ‘এলজিবিটিকিউ প্লাস’ সম্প্রদায়ের দৃশ্যমানতা বাড়িয়েছেন।

এসএইচ