ঘানার সঙ্গে গোলশূন্য ড্র, ইংল্যান্ডের নকআউট ভাগ্য শেষ ম্যাচে

ইংল্যান্ড ও ঘানার ম্যাচের একটি মুহূর্ত
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে এটি থ্রি লায়ন্সদের ১৩তম ড্র, যা সর্বোচ্চ। ম্যাচজুড়ে হ্যারি কেইনরা একের পর এক আক্রমণ দাগিয়েও তাদের সুযোগ মিসের মহড়ায় অর্ধেক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঘানা। নকআউট নিশ্চিতের জন্য এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দুই দলকেই।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে বোস্টনে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ঘানা। খাতা কলমের বিচারে ইংলিশরা এগিয়ে থাকলেও একটি রেকর্ড ছিল ঘানার পক্ষে। বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কখনো হারেনি দলটি।

ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল ইংল্যান্ডের। ৭৮ শতাংশ বলের দখল রেখে প্রায় পুরোটা সময় ঘানার রক্ষণকে পরীক্ষার মুখে রেখেছিল ইংলিশ ফরোয়ার্ডরা। কিন্তু একের পর এক চেষ্টা করেও কোনোভাবেই গোল আদায় করতে পারেননি হ্যারি কেইনরা। প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্য সমতায় আটকে রাখে আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের ম্যাচের সমাপ্তি গোলশূন্য ড্রয়ে। রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি সুযোগ নষ্টের খেসরাতও দিয়েছে 'থ্রি লায়ন্স'রা। ম্যাচের ৮৭ মিনিটে সেরা সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন। তবে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক।

ম্যাচে সব মিলিয়ে ১৯টি শট নিয়ে মাত্র ৩টি পোস্টে রাখতে পারে ইংল্যান্ড। বিশ্বকাপে সর্বশেষ ২৪ বছরে এই প্রথম কোনো ম্যাচে ন্যূনতম ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি দলটি। ঘানার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির ফলে বিশ্বকাপে ১৩তম গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। আর কোনো দলের ন্যূনতম ১০ ম্যাচেও গোলশূন্য ড্র নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই সমীকরণের অপেক্ষায় থাকবে ঘানাও।

ইএ