শেষ ষোলোতে উঠলো কলম্বিয়া

ফিফা বিশ্বকাপ

মাঠে কলম্বিয়ার খেলোয়াড়দের উদযাপন
World Cup , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের ‘রাউন্ড অব থার্টি টু’-এর শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দল কলম্বিয়া। ধারাবাহীকতা ধরে রেখে এই জয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো লুইস দিয়াজের দল।

নক আউটের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে ছিলো ঘানা। কলম্বিয়ার গতিশীল ফুটবলের সামনে বারবারই খেই হারিয়েছে দ্য ব্ল্যাক স্টার্স। ফলাফলও লাতিনের দেশটি পেয়েছে হাতেনাতে।

আরও পড়ুন:

ম্যাচের ১৪ মিনিটেই জন আরিয়াসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচে লিড পাওয়ার পরও আধিপত্য ছিলো হামেস রদ্রিগেজের দলের।

এক পর্যায়ে লুইস দিয়াজ বল জালে জড়ালেও গোল বাতিল হয় অফসাইডের কারণে। এরপর একাধিক সুযোগ পেলেও তা নষ্ট করেছেন কলম্বিয়ার নাম্বার সেভেন।

অন্যদিকে, একের পর এক সুযোগ পেয়েও তা নষ্ট করেছে ঘানার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত একমাত্র গোলেই জয় নিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে কলম্বিয়া।

আরও পড়ুন:

এসএইচ