আমার দক্ষতায় প্রশ্ন তোলার যোগ্যতা সবার নেই: কার্লো অ্যানচেলত্তি

কার্লো অ্যানচেলত্তি
World Cup , ফুটবল
এখন মাঠে
1

ক্যারিয়ারে ১৪০০ এর বেশি ম্যাচে কোচিং করানো কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে করা হচ্ছে সমালোচনা। তবে বরাবরের মতোই শান্ত স্বভাবের এই ইতালিয়ান মাস্টারমাইন্ড সমালোচকদের একহাত নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বে তার সমালোচনা করার যোগ্যতা সবার নেই। তবে কেবল একজন আছেন যিনি তাকে উপদেশ দিতে পারেন। কে সেই ব্যক্তি?

ফুটবল মাঠে তিনি এক জীবন্ত কিংবদন্তি, নামটা কার্লো আনচেলত্তি। যার মগজাস্ত্র আর শান্ত স্বভাবের কাছে পরাস্ত হয়েছে ইউরোপের বাঘা বাঘা পরাশক্তি। কিন্তু ব্রাজিলের ডাগআউটে বসার পর থেকেই যেন এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ক্যারিয়ারে ১৪০০-রও বেশি ম্যাচে ডাগআউট সামলানোর পরও, সাম্প্রতিক কিছু ম্যাচে তার ট্যাকটিক্স নিয়ে উঠছে সমালোচনার ঝড়।

চাপের মুখেও অবিচল থাকার ক্ষমতার কারণে স্পেনে তার ডাকনাম হয়েছে দ্য ডন। কিন্ত এবার সমালোচকদের কড়া জবাব দিয়ে নিজের অন্য এক রূপ দেখালেন ব্রাজিল কোচ। ট্যাকটিক্স নিয়ে সমালোচনার জবাবে আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বে তার সমালোচনা করার যোগ্যতা রাখেন কেবল একজনই—তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন।

আরও পড়ুন:

কার্লো অ্যানচেলত্তি বলেন, ‘আমি ফুটবল কতটা বুঝি বা না বুঝি সেটা বড় কথা নয়। কিন্ত আমার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা সবার নেই। আমি ১ হাজার ৪০০-এর বেশি ম্যাচে কোচিং করিয়েছি। ফুটবল বোঝার জন্য এটিই শেষ কথা নয়, তবে অভিজ্ঞতা হিসেবে এটি কম কিছুও নয়। আমাকে উপদেশ দেয়ার মতো যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। যিনি ২ হাজারের বেশি ম্যাচে কোচিং করিয়েছেন।’

অভিজ্ঞ আনচেলত্তির মগজাস্ত্রের পরবর্তী পরীক্ষা হতে যাচ্ছে নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে। আর্লিং হালান্ডের মতো ভয়ংকর স্ট্রাইকারকে আটকাতে রক্ষণভাগ নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন ডন কার্লো। নরওয়ের ফিজিক্যাল ফুটবলের কাউন্টার দিতে মাঝমাঠে প্রেসিং এবং কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস-নেইমারদের স্কিল ব্যবহার করাই হতে যাচ্ছে তার মূল ব্লু-প্রিন্ট।

সমালোচনার জবাবটা মাঠেই দিতে ভালোবাসেন আনচেলত্তি। নরওয়ে ম্যাচ দিয়ে ব্রাজিলের সাম্বার ছন্দে ‘ডন কার্লো’র মগজাস্ত্রের নতুন জাদু দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

এসএইচ