মহারণের আগে কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট?

ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

চলতি বিশ্বকাপ ফাইনালের মহারণের বাকি আর মাত্র দুই দিন। সোনালি ট্রফি জয়ের শেষ লড়াইকে সামনে রেখে নিজেদের ঘষে-মেজে প্রস্তুত করছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। যদিও ইনজুরির থাবা শঙ্কায় ফেলেছে স্পানিশদের।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের এবারের আসরের বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। ৪৮ দলের মধ্যে টিকে আছে শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো জয়ী স্পেন। ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সারতে ব্যস্ত দুই মহাদেশের দুই সেরা দল।

কানসাস সিটিতে অনুশীলনে খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কোচ লিওনেল স্কালোনি। হাসিমজার ছলেই রন্ডো ড্রিল, পাসিং আর ম্যাচের পরিস্থিতিভিত্তিক অনুশীলনে সময় পার করেছে লিওনেল মেসিসহ পুরো দল। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আলবিসেলেস্তাদের। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ আকাশী সাদাদের সামনে।

আরও পড়ুন:

অন্যদিকে, নিউ জার্সিতে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও চাঙ্গা মেজাজে অনুশীলন চালিয়ে যায় স্পেন। স্পেন শিবিরে অবশ্য দেখা দিয়েছে ইনজুরির ধাবা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের পর লামিন ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরোকে অনুশীলনে বিশ্রাম নিতে দেখা গেছে।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, দুজনেরই চোট গুরুতর নয় এবং ফাইনালে খেলার ব্যাপারে তারা আশাবাদী। কেননা মূল দলের বাইরে আলাদা অনুশীলন করেছেন এই দুই স্পানিশ তারকা। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

দুই দলই শেষ মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই ফিটনেস, কৌশল আর মানসিক প্রস্তুতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দুই কোচিং স্টাফ।

এসএইচ