সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ; থাকছে না বয়সসীমা

সেভ দ্য চিলড্রেন ও চাকরির বাজার
চাকরির বাজার
1

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর কোনো বয়সসীমা দেয়া নেই, তবে অবশ্যই কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: কোঅর্ডিনেটর

পদসংখ্যা: ১টি

এই পদে আবেদন করতে প্রার্থীর স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট (অনুদান ব্যবস্থাপনা) পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর বোঝাপড়া। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সাবলীলতা। কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থোকতে হবে।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবে। কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস