
নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন
নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। এখনো পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

পাটুরিয়ায় ড্রেন থেকে উদ্ধার শটগান; মিলেছে আনসারের হারানো অস্ত্রের নম্বর
মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে উদ্ধার হওয়া শটগানটি প্রায় দু’বছরের বেশি সময় আগে হারিয়ে যাওয়া আনসার বাহিনীর অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটির নম্বরের সঙ্গে আনসার সদস্য জুয়েল শেখের নামে ইস্যু করা নিখোঁজ শটগানের নম্বরের প্রায় পুরোপুরি মিল পেয়েছে পুলিশ ও আনসার কর্তৃপক্ষ।

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।

অবৈধ উপায়ে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নারায়ণগঞ্জে দুর্গাপূজায় প্রায় আড়াই হাজার পুলিশ-আনসার মোতায়েন
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর করতে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ২৪০টি পূজামণ্ডপ ও মন্দিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মণ্ডপের গুরুত্ব বিবেচনায় তিন শ্রেণিতে ভাগ করে পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এসআরবি, বিজিবি, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে মোবাইল টিম, মোটরসাইকেল টহল, গোয়েন্দা নজরদারি ও নির্বাহী প্রশাসনের তৎপরতা।

দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ আনসার-ভিডিপি
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতে বিদ্যমান তিনটি পৃথক আইনকে একীভূত করে একটি সমন্বিত ও একক ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ‘পিএস’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত আনসার সদস্যরা।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত
টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল ও বিমান হামলা; নিহত ৭
দক্ষিণ লেবাননে ইসরাইলি স্থল ও বিমান হামলা অব্যাহত রয়েছে। বিনত জবাইল শহর ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি নাবাতিয়া জেলার আনসার শহরে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবি সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যরা। আজ (সোমবার, ৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী
দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে জানানো শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা জানান।