
শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১১ আসামি
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আবদুর রাজ্জাক, ডা. দিপু মনি, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
দণ্ডিত পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাজার বিরুদ্ধে আপিল না করায়, ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মানবতাবিরোধী মামলায় ডা. দিপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে শুনানি ২২ নভেম্বর
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাহাজাহান খান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, ডা. দিপু মনি, মির্জা আজম, সাবেক উপদেষ্টা তৌফিক ই এলাহির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২২ নভেম্বরে অভিযোগ গঠনের ওপরে শুনানির দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, হাজির হচ্ছেন না ফুয়াদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় ভরে ভরে কিংবা কোটি কোটি লেনদেন হচ্ছে’ মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না।

বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ।

পিরোজপুরে মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের আসল কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি
পিরোজপুরের চিতলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার দাফনকে কেন্দ্র করে কী ঘটেছিল, তার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখবে কমিটি। এছাড়া মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদও যাচাই করা হবে।

হানিফসহ আ.লীগের চার নেতার রায় সময়োপযোগী: চিফ প্রসিকিউটর
জুলাই গণআন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার রায়কে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা; সম্পত্তির অর্ধেক জব্দ
মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

মানবতাবিরোধী অপরাধ: আমু-শাহজাহান খানদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল চলতি সপ্তাহে
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহাজাহান খান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, ডা. দিপু মনি, মির্জা আজম, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে চলতি সপ্তাহে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা
জুলাইয়ে মিরপুরে হত্যাকাণ্ড
চব্বিশের জুলাই আগস্টে মিরপুর এলাকায় ৫০ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ইলিয়াছ উদ্দিন মোল্লা, মাইনুল হাসান নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলা: ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চব্বিশের জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নিয়ে পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।