আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগপত্র দাখিল আমলে নেন। এসময় পলাতক আসামি মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দিপু মনি ও তৌফিক ই এলাহি শেখ হাসিনা সরকারের পতনের পর পরই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মির্জা আজম পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক আসামির বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ হলো; সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই আন্দোলনে দমন পীড়নে ভূমিকা রাখে। শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরামর্শ দিয়েছেন।





