আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এ কারণেই সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।’
প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ এবং বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বা নবায়ন করার কোনো সুযোগ নেই। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নাগরিকদের চলাচলের স্বাধীনতা থাকলেও, দণ্ডিত ও পলাতক আসামিদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা তার বিচারাধীন মামলা ফেস করতে আসেননি। তাই ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগ নেই বা থাকবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে বাংলাদেশে এসে মামলা ফেস করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তার এমন সদিচ্ছা নেই, রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অস্থিরতা চালানোর জন্য বর্তমানে এমন অপতৎপরতা চালাচ্ছেন।’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা যদি আসতে চায় ভারত সরকারকে লিখিতভাবে বলুক, প্রত্যর্পণ চুক্তির আওতায়ই আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। ট্রাইব্যুনাল/ স্পেশাল ল' হওয়ায় তার আপিলেরও কোনো সুযোগ নেই।’





