
লেবাননে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি আইডিএফের
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দুই যোদ্ধা ইসরাইলি সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি করেছে তেল আবিব। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের হিড়িক; পাঠানো হচ্ছে বিপুল রসদ
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের আনাগোনা হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে গেছে। আকাশপথে এসব তৎপরতার বড় অংশজুড়ে রয়েছে পণ্যবাহী বিশাল বিমান ও মাঝআকাশে জ্বালানি সরবরাহে সক্ষম ‘রিফুয়েলিং’ এয়ারক্রাফট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি হবে মার্কিনদের ‘কবরস্থান’: হুঁশিয়ারি ইরানি সাবেক কমান্ডারের
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপকারী মার্কিন সেনাদের ‘জলদস্যু’ আখ্যা দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি। এক কঠোর হুঁশিয়ারিতে তিনি বলেছেন, এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরি ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করা হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলকে ১০০ কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরাইলকে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার মূল্যের ১০ হাজার উন্নত প্রিসিশন উইপন কিট (নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র সরঞ্জাম) সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ১১ হাজার ৯০০ কোটি ডলারের মহাপরিকল্পনা ইসরাইলের
আঞ্চলিক হুমকি মোকাবিলা ও আকাশপথে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সামরিক বাহিনী শক্তিশালী করার এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন থেকে এক স্কোয়াড্রন এফ-৩৫ এবং বোয়িং থেকে এক স্কোয়াড্রন এফ-১৫ আইএ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পথ এখন সংকীর্ণ: আইআরজিসি
ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেয়ার পথ সংকীর্ণ হয়ে আসছে বলে মন্তব্য করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড। আধা সরকারি বার্তা সংস্থা ইসনা (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হতে পারে ইরাকের তেল রপ্তানি: উপ-তেলমন্ত্রী
হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকটের অবসান হলে মাত্র সাত দিনের মধ্যেই তেল উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরাক। দেশটির উপ-তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ আজ (রোববার, ৩ মে) এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে যাচ্ছে ইরানের সুপার ট্যাঙ্কার
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহারার তোপকে পাশ কাটিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে ইরানের একটি বিশালাকার তেলের ট্যাঙ্কার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন এই ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) ট্যাঙ্কারটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২২০ মিলিয়ন বা ২২ কোটি ডলার।

ওপেক প্লাস থেকে আমিরাতের প্রস্থান; নতুন কোটা নির্ধারণে বৈঠকে বসছে সাত দেশ
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’ থেকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসছে জোটের অন্য সদস্যরা। আজ (রোববার, ৩ মে) সাতটি দেশ তেলের উৎপাদন মাত্রা নির্ধারণে এই আলোচনায় বসবে।

যুদ্ধ বন্ধে ইরানের ১৪ দফার প্রস্তাব; ৩০ দিনের সময়সীমা ও ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি রূপরেখা সংবলিত ১৪ দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন এক প্রস্তাবের জবাবে তেহরান এই পরিকল্পনা জমা দিয়েছে। এতে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানের শান্তি প্রস্তাব যে কারণে নাকচ করতে পারেন ট্রাম্প
যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া নতুন শান্তি প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি পর্যালোচনার কথা জানালেও তিনি বলেছেন, ইরান এখনো তাদের কৃতকর্মের জন্য ‘যথেষ্ট বড় মূল্য পরিশোধ করেনি’। গতকাল (শনিবার, ২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন ইঙ্গিত দেন যে তিনি এই প্রস্তাব নাকচ করে দিতে পারেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর নৌ-অবরোধ; ২০ দিনে ৪৮টি জাহাজ ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ কার্যকর রাখতে গত ২০ দিনে ৪৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের গন্তব্য থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।