যুক্তরাষ্ট্রের পথ এখন সংকীর্ণ: আইআরজিসি

তেহরানের ইরানের শীর্ষ নেতাদের ছবির সামনে এক যুবক হেটে যাচ্ছেন
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেয়ার পথ সংকীর্ণ হয়ে আসছে বলে মন্তব্য করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড। আধা সরকারি বার্তা সংস্থা ইসনা (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে রেভল্যুশনারি গার্ড বলেছে, ‘ইরান পেন্টাগনকে নৌ-অবরোধ প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছে। চীন, রাশিয়া ও ইউরোপ ওয়াশিংটনের বিরুদ্ধে সুর পাল্টেছে। কংগ্রেসের কাছে ট্রাম্পের পাঠানো চিঠি তার নিষ্ক্রিয়তা প্রমাণ করে। শেষ পর্যন্ত ইরান যে শর্ত দিয়েছে, তা মেনে নেয়া ছাড়া তার উপায় নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতির একটিই অর্থ হতে পারে—ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটি কঠিন পথের একটি বেছে নিতে হবে। হয় তাকে একটি ‘অসম্ভব সামরিক অভিযান’ চালাতে হবে, না হয় ইরানের সঙ্গে একটি ‘বাজে চুক্তি’ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেয়ার আর কোনো সুযোগ নেই।

এএম