হরমুজ খুলে দিতে ইরানকে জার্মানির আহ্বান

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল
বিদেশে এখন
0

টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। এএফপি-র বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক্স-এ এক পোস্টে ওয়াডেফুল বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি, আলোচনার মাধ্যমে সমাধানের পথেই জার্মানি বিশ্বাসী।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমাদের লক্ষ্য একই।

ইরানকে সম্পূর্ণ ও যাচাইযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবির মতো হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে হবে।’

এএম