
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নিউটন চাকমা নামে একজন নিহত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ
রাঙামাটির কাউখালী উপজেলার গহীন জঙ্গলে পাহাড়ি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়েছে।

রাঙামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ
রাঙামাটির ফুরমোন পাহাড়ে পর্যটকদের ছিনতাই, হেনস্থা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ ঘটনার জন্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) পিসিসিপি রাঙামাটি জেলা শাখা এ বিক্ষোভ সমাবেশ করে।

খাগড়াছড়িতে তিনজন পাহাড়ি হত্যায় ইউপিডিএফের বিচার দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ
খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে গুলি করে হত্যায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-পিসিসিপি। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক
রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও সহযোগী লেলিন চাকমাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় ৮ বছরের কারাদণ্ড
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বিতীয় শীর্ষ নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাঙামাটির আদালত। এর আগে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হকের আদালতে দুপুর ২টা ১০ মিনিটে প্রকাশ্য আদালতে এ দণ্ড ঘোষণা করেন।

খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। আজ (সোমবার, ৬ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ দেশ থেকে ইউপিডিএফকে বিতাড়িত করা হবে: ব্রি.জে. নাজমুল
বাংলাদেশ থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন রাঙামাটি রিজিয়নের জোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। আজ (বুধবার, ১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙামাটি শহরের তবলছড়ি কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতারা।

দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান
রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় আস্তানা থেকে একে-৪৭ ও রাইফেলসহ অন্যান্য অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে নিহত ৪
খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার জেএসএস ও প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সন্ত্রাসী গ্রেপ্তার
বান্দরবানে চাঁদাবাজির সাথে জড়িত থাকায় ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট) ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ (মঙ্গলবার, ২৪ জুন) দুপুরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন রিপন চাকমা বীর কুমার ত্রিপুরা ওয়াসি মারমা অজিত চাকমা সুখেন চাকমা অনিয়ম চাকমা। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলি; অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের সাথে আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এসময় সাড়ে তিন হাজার রাউন্ড গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তরিকুজ্জামান খান নামে একজন সৈনিক হাতের আঙুলে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হেলিকপ্টার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।