সমাবেশে বক্তারা বলেন, সাজেক সড়কে প্রসীতপন্থি ইউপিডিএফের সংকীর্ণ দলীয় ইস্যুকে ব্যবহার করে অবরোধ সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থপরিপন্থি এই সড়ক অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া এবং জনগণকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
জেএসএসের সঙ্গে বন্দুকযুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে সাজেক থেকে তাদের সরিয়ে নেয়াসহ ৫ দফা দাবিতে দুই সংগঠনের ব্যানারে গত ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ। গত ২৬ অক্টোবর সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে তিন ঘণ্টার আলোচনায় সমাধান না আসায় আজ অবরোধের ৩৪তম দিন চলছে।
টানা এই অবরোধে নিরাপত্তা সংকটের পাশাপাশি পর্যটন, সাধারণ মানুষের জীবন-জীবিকা, ব্যবসাবাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। পর্যটকশূন্য সাজেকের ব্যবসায়ীরা দৈনিক এক কোটি টাকা ক্ষতির শিকার হচ্ছেন।





