
ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি; আজ বিক্ষোভের ডাক
ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি ইহুদি-আরব অংশীদারত্বমূলক সরকার গঠনের দাবিতে আজ (শনিবার, ৩১ অক্টোবর ) রাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠনের আয়োজনে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ারসহ বিয়ারশেবা, হাইফা ও তায়েজ শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ইওম কিপুর উৎসব উদযাপনে ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে নেতানিয়াহু
ইহুদিদের ইওম কিপুর উৎসব উদযাপনে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে প্রবেশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

আশুরার রোজা কি একটি রাখা যাবে? জানুন মহররমের রোজা ও তাৎপর্য
মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ ইসলামি মাস মহররমের আগমন ঘটেছে। এই মাসের ১০ তারিখকে পবিত্র আশুরা (Holy Ashura 2026) বলা হয়, যা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ একটি দিন। তবে প্রতিবছর মহররমের আগমন ঘটলেই সাধারণ মুসলমানদের মনে একটি প্রশ্ন বারবার উঁকি দেয় আশুরার রোজা কি একটা রাখা যায় (Can we keep one fast for Ashura), নাকি দুটি রোজা রাখা আবশ্যক?

বন্দুক হামলার আগেও ক্যাথলিক স্কুলটিতে বন্দুকধারীর যাতায়াত ছিলো: মিনিয়াপোলিস পুলিশ
ভয়াবহ বন্দুক হামলার আগেও যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ক্যাথলিক স্কুলটিতে ঘাতক বন্দুকধারীর যাতায়াত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারণে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে, হামলাকারীর বাড়ি থেকে উদ্ধার করা এক নোটবুকে ইহুদিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য লেখা ছিলো। এমনকি হামলাকারী শিশু হত্যার নেশায় মগ্ন ছিলেন বলেও জানান মিনেসোটার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।

ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় খামেনি লড়ে যাবেন!
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের বিচক্ষণতা দিয়ে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন ইসলামী প্রজাতন্ত্রকে ইহুদি ভূখণ্ডের আগ্রাসন থেকে রক্ষার জন্য। কিন্তু ইসরাইলের হামলায় এর মধ্যেই তিনি হারিয়েছেন বিশ্বস্ত আর ঘনিষ্ঠ অনেক কর্মকতাকে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, তার লক্ষণরেখা দুর্বল হয়ে গেলেও ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় খামেনি চেষ্টা করবেন শেষ সময় পর্যন্ত।

ইরানের আকাশে মোসাদের স্পাইক মিসাইল
ইসরাইলের হামলা শুরুর পাঁচ দিনে কেবল তেহরান থেকেই ইসরাইলি গুপ্তচর সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ইরান। ইস্পাহার শহরে গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। রাজধানীর বুকে খোঁজ মিলেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম মোসাদের কাস্টোমাইজড স্পাইক মিসাইল। মোসাদবিরোধী অভিযান চলছে ইরানের দক্ষিণ-পশ্চিমেও।

ইসরাইলি দূতাবাসকর্মীদের গুলি: ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ আখ্যা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে যুক্তরাষ্ট্র পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত ব্যক্তি ফিলিস্তিনের মুক্তির দাবিতে চিৎকার করছিলেন। একে ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা ট্রাম্পের, মামলা করলো হার্ভার্ড
সরকারি অর্থবরাদ্দের বিনিময়ে শিক্ষা ব্যবস্থায় আধিপত্য ও নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করলো হার্ভার্ড ইউনিভার্সিটি। শিক্ষা-গবেষণায় কয়েকশ' কোটি ডলারের তহবিল বন্ধের পদক্ষেপের বিরুদ্ধে এ আইনি ব্যবস্থা হার্ভার্ড কর্তৃপক্ষের।

যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রতিনিধি কায়রোতে
গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে শনিবার (১২ এপ্রিল) প্রাণ গেছে অন্তত ২০ ফিলিস্তিনির। স্থানীয় সময় আজ (রোববার, ১৩ এপ্রিল) ভোররাতে হামলা হয়েছে আল-আহলি হাসপাতালে। দক্ষিণের খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেইরাত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এদিকে, মিশরের মধ্যস্ততাকারীদের সাথে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাজধানী কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধিদল।

ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলা; কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি তেল আবিবের
ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছুঁড়েছে হামাস। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। হামাসের এ হামলার কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৫ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরাইলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদি কমিউনিটির মধ্যে। অবশ্য ইয়েমেনের ছোঁড়া ঐ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ।

মধ্যপ্রাচ্য ইস্যুতে পররাষ্ট্রনীতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ মার্কিন প্রার্থীদের
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী জনগোষ্ঠী ইহুদি ও মুসলিম। তাই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপ্রাচ্য ইস্যুতে প্রার্থীদের পররাষ্ট্রনীতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের ধারণা, ফিলিস্তিন সংকট নিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দিবেন কামালা হ্যারিস। অন্যদিকে গাজাবাসীকে ইসরাইল কিংবা মিশরের মরুভূমিতে সরাতে পারেন ডোনাল্ড ট্রাম্প।