ইওম কিপুর উৎসব উদযাপনে ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে নেতানিয়াহু

ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বর
বিদেশে এখন
0

ইহুদিদের ইওম কিপুর উৎসব উদযাপনে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে প্রবেশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

জেরুজালেম পোস্টের দাবি, স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উৎসবটি উপলক্ষে প্রায় দেড় লাখ ইসরাইলি সমবেত হন চত্ত্বরটিতে। ইওম কাপুর উৎসবটি ইহুদিদের জন্য প্রায়শ্চিত্তের দিন হিসেবে বিবেচিত হয়। এ দিন ইহুদিরা আত্মশুদ্ধি ও পাপমোচনের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আরও পড়ুন:

এদিকে, রোববার (২০ সেপ্টম্বর) স্থানীয় সময় সকালে ইসরাইলি বাহিনীর সহায়তায় জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্ত্বরে হামলা চালায় প্রায় ১০০ জন ইসরাইলি দখলদাররা।

এসময় তারা মসজিদ চত্ত্বরে প্রবেশ করে ইহুদিদের ধর্মীয় আচার-আনুষ্ঠান পালন করে। ওয়েস্টার্ন ওয়াল চত্ত্বরে নেতানিয়াহুর প্রবেশের একদিন পরই আল-আকসা মসজিদে এমন হামলার ঘটনা ঘটলো।

এসএইচ