চাঁপাইনবাবগঞ্জ
ভারত থেকে আসা উজানের ঢলে তলিয়ে গেছে সাড়ে চারশো বিঘা ধানখেত

ভারত থেকে আসা উজানের ঢলে তলিয়ে গেছে সাড়ে চারশো বিঘা ধানখেত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে চারশো বিঘা আধাপাকা ধানখেত। গত তিন দিন থেকে আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তঘেঁষা রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকার বিস্তীর্ণ জমিতে পানি ঢুকে অন্তত ৬০ হেক্টর ধান ডুবে গেছে। এতে ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে আগেভাগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। আজ (রোববার, ৩ মে) সকালে উপজেলার বেনিপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে উপচে পড়া ভিড়, চিকিৎসা চলছে মেঝেতেও

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে উপচে পড়া ভিড়, চিকিৎসা চলছে মেঝেতেও

চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত রোগ হাম। সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে শিশুদের মধ্যে এ রোগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অভিভাবক ও স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিদিনই নতুন নতুন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে বেড সংকটে অনেককে মেঝেতে বা সিঁড়িতেও চিকিৎসা নিতে হচ্ছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে টিকা কার্যক্রম চলমান রয়েছে দ্রুত হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে দাবি চিকিৎসকদের।

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫০ শিক্ষার্থী অসুস্থ

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, গাককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, গাককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সদর উপজেলার ২১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছে খাবার সরবরাহ।

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীতে ৫ হাজার হেক্টর আম বাগানের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীতে ৫ হাজার হেক্টর আম বাগানের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে প্রায় ৫ হাজার হেক্টর আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল পরিমাণ আম, দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এছাড়া ঝড়ের তীব্রতায় অনেক গাছের ডাল ভেঙে পড়ে, কোথাও কোথাও পুরো গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট, বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিললো ৬ হাজার বোতল নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিললো ৬ হাজার বোতল নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভিমরুলের আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের, আহত অন্তত ১০

ভিমরুলের আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের, আহত অন্তত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বন্য শুকরের আক্রমণে আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় বন্য শুকরের আক্রমণে আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় বন্য শুকরের আক্রমণে চার জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে উপজেলার বিনাদপুর ও শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ; শয্যা সংকট হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ; শয্যা সংকট হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে দেখা দিয়েছে হামের প্রকোপ। বিশেষ করে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকায় শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আশঙ্কাজনক হারে। হাসপাতালে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শত শত শিশুকে।