তীব্র-গরম
কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। আজ (রোববার, ১০ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে শহরজুড়ে ফিরে এসেছে প্রশান্তির আবহ। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তীব্র গরম ও লোডশেডিংয়ের মধ্যে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

তীব্র গরম ও লোডশেডিংয়ের মধ্যে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

তীব্র গরম ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবনের মধ্যে হঠাৎ করেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। আজ (রোববার, ২৬ এপ্রিল) সকাল থেকেই দিনাজপুরের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। এতে কিছুটা স্বস্তি পান জেলার মানুষ।

রাজশাহীতে তীব্র গরমের মধ্যেই জ্বালানি তেল নিতে গ্রাহকদের ভিড়

রাজশাহীতে তীব্র গরমের মধ্যেই জ্বালানি তেল নিতে গ্রাহকদের ভিড়

রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের মাঝে লিটার প্রতি দাম বাড়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। নিত্য প্রয়োজনে বাড়তি দামেই জ্বালানি তেল সংগ্রহ করতে তীব্র গরমের মধ্যেই ভিড় করছেন তারা। তবে বেশির ভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বেড়েছে খোলা রাখা ফিলিং স্টেশনগুলোতে। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।

ডিহাইড্রেশন নাকি হিটস্ট্রোক: কীভাবে চিনবেন এবং কোনটি বেশি প্রাণঘাতী?

ডিহাইড্রেশন নাকি হিটস্ট্রোক: কীভাবে চিনবেন এবং কোনটি বেশি প্রাণঘাতী?

তীব্র গরমে এখন ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসকদের মতে, হিটস্ট্রোক (Heatstroke) এবং ডিহাইড্রেশন (Dehydration) এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। হিটস্ট্রোক একটি মেডিকেল ইমারজেন্সি (Medical Emergency), যা দ্রুত চিকিৎসা না করালে মৃত্যুর কারণ হতে পারে। অন্যদিকে, ডিহাইড্রেশন হলো হিটস্ট্রোকের প্রাথমিক ধাপ।

তীব্র গরমে বাড়ছে ঠাণ্ডা-কাশি; বাড়তি সতর্কতার পরামর্শ

তীব্র গরমে বাড়ছে ঠাণ্ডা-কাশি; বাড়তি সতর্কতার পরামর্শ

চৈত্রের তীব্র গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দেশবাসী। ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে জীবনযাত্রার মান ও খাদ্যভ্যাস পরিবর্তনে জোর দিতে বললেন পুষ্টিবিদরা। পরিমিত পানি পানের পাশাপাশি সুষম খাদ্যগ্রহণের পরামর্শ তাদের।

সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি, স্বস্তিতে কৃষকরা

সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি, স্বস্তিতে কৃষকরা

সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। গতকাল (রোববার, ৮ মার্চ) রাতে জেলার সদর, তাহিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য এ বৃষ্টিপাত হয়।

লেবাননের তেলের ডিপোতে প্রবাসীদের জীবন যুদ্ধ, মিলছে না ন্যায্য মজুরি

লেবাননের তেলের ডিপোতে প্রবাসীদের জীবন যুদ্ধ, মিলছে না ন্যায্য মজুরি

লেবাননের তেলের ডিপোতে চলছে প্রবাসীদের জীবন যুদ্ধ। রাজধানী বৈরুত থেকে ৪১ কিলোমিটার দূরে অবস্থিত এ ডিপোতে কর্মরত আছেন বাংলাদেশিসহ শত শত প্রবাসী শ্রমিক। সীমিত সুযোগ-সুবিধা, তীব্র গরম ও ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে চলছে তাদের সংগ্রামী জীবন। পাচ্ছে না ন্যায্য মজুরি।

তীব্র গরমের পর তাপমাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

তীব্র গরমের পর তাপমাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

গত কয়েকদিন ধরে দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

জৈষ্ঠ্যের খরতাপে পুড়ছে ময়মনসিংহ, রোজগারে নেমে নাকাল শ্রমজীবীরা

জৈষ্ঠ্যের খরতাপে পুড়ছে ময়মনসিংহ, রোজগারে নেমে নাকাল শ্রমজীবীরা

জৈষ্ঠ্যের খরতাপে পুড়ছে ময়মনসিংহ। কয়েকদিন ধরেই অসহনীয় গরমে হাঁসফাঁস করছে জনজীবন। রোদের তীব্রতা সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই আরো বেড়ে যাচ্ছে। এর মধ্যেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, কেউ রোদ মাথায় নিয়ে অপেক্ষা করছে যানবাহনের জন্য, কেউবা গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত।

ময়মনসিংহে ভ্যাপসা গরমে এসি বাসের টিকিটের জন্য ছুটছেন যাত্রীরা

ময়মনসিংহে ভ্যাপসা গরমে এসি বাসের টিকিটের জন্য ছুটছেন যাত্রীরা

সকাল থেকে সূর্যের তেজ কিছুটা কম থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পাশাপাশি অনেকে এখনও প্রিয়জনের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে ময়মনসিংহে আসছেন। তীব্র গরমে স্বস্তির জন্য এসি বাসই যেন একমাত্র ভরসা হয়ে উঠেছে যাত্রীদের কাছে।

ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা

ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা

ভয়াবহ দাবানলে জ্বলছে কানাডা। উত্তরাঞ্চলের সাসকাচুয়ান প্রদেশে দাবানলে সৃষ্টি হয়েছে তীব্র গরম আর শুষ্ক মৌসুম। বিভিন্ন এলাকায় লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বনভূমিসহ হাজার হাজার হেক্টর এলাকা।

তীব্র গরমে হজ পালনে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

তীব্র গরমে হজ পালনে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

তীব্র গরমের মধ্যে পবিত্র হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে হজযাত্রীদের সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা তো থাকছেই; চলতি বছর খুতবাও হবে সংক্ষিপ্ত। প্রশাসনের তরফ থেকে যতোই ব্যবস্থা নেয়া হোক না কেন; চিকিৎসকরা বলছেন, খরতাপে সুস্থভাবে হজ শেষ করতে ব্যক্তিগত প্রস্তুতি জরুরি।