নাসা
আজ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকে কখন ও কীভাবে দেখবেন?

আজ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকে কখন ও কীভাবে দেখবেন?

২০২৬ রাতের আকাশে আজ (৩ মার্চ, মঙ্গলবার) দেখা যাবে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য (Celestial event)—বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse)। এই বিরল ঘটনায় চাঁদ টকটকে লাল রং ধারণ করবে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্লাড মুন’ (Blood Moon)। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখনই তৈরি হয় এই চমৎকার স্বর্গীয় মুহূর্ত। নাসার (NASA) তথ্যমতে, ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর দেখার সুযোগ হবে না।

৩ মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’

৩ মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’

মহাকাশ প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আগামী ৩ মার্চ আকাশে দেখা যাবে বিরল ‘ব্লাড ওয়ার্ম মুন’ (Blood Worm Moon)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, এদিন একই সঙ্গে পূর্ণিমা এবং পূর্ণ চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) সংঘটিত হবে। ফলে চাঁদ এক বিশেষ রক্তিম বা তামাটে আভা ধারণ করবে।

সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে চীনের যোগাযোগ

সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে চীনের যোগাযোগ

কক্ষপথে স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতো নাসার সঙ্গে যোগাযোগ করলো চীন। অরবিটাল কোঅপারেশনে প্রথমবারের মতন এ ঘটনা ঘটলো, যেখানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন কক্ষপথে সম্ভাব্য স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে কৌশলগত সমন্বয় সাধন করতে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে যোগাযোগ করে।

নাসার ‘স্পেস প্রোগ্রামে’ চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

নাসার ‘স্পেস প্রোগ্রামে’ চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা

চীনের নাগরিকদের স্পেস প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্লুমবার্গ নিউজ জানায়, ট্রাম্প প্রশাসনের চীনবিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের স্টোরিটেলিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের স্টোরিটেলিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক মেধাবী তরুণ যুক্তরাষ্ট্রের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে। ১৫২টির বেশি দেশের প্রায় ৫৮ হাজার প্রতিযোগীর মধ্যে সেরা স্টোরিটেলিং ক্যাটাগরিতে পেয়েছেন এ আন্তর্জাতিক স্বীকৃতি। নানা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে তারা জানান দিয়েছে নিজেদের মেধার পরিচয়।

ভিনগ্রহের গোয়েন্দা যান? সূর্যের পথে ‘অ্যাটলাস’

ভিনগ্রহের গোয়েন্দা যান? সূর্যের পথে ‘অ্যাটলাস’

গ্রহাণুর মতো দেখতে নতুন কোনো বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হতে পারে ধূমকেতুও। বলা হচ্ছে, এর উৎস সৌরজগতের বাইরে। সত্যি হলে পৃথিবীর নক্ষত্রমণ্ডলে এটি তৃতীয় মহাজাগতিক অনুপ্রবেশের ঘটনা। সূর্যের দিকে ক্রমশ এগোচ্ছে বস্তুটি। হার্ভার্ড গবেষক এভি লোয়েবের দাবি, থার্টি ওয়ান অ্যাটলাস নামের এ বস্তুটি কোনো গোয়েন্দা অভিযানের লক্ষে তৈরি করেছে ভিনগ্রহের বাসিন্দারা।

নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা ট্রাম্পের

নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করলো বাংলাদেশ

নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করলো বাংলাদেশ

বাংলাদেশ এখন 'আর্টেমিস অ্যাকর্ডস'-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ।

আট মাসের জন্য আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী

আট মাসের জন্য আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী

আট মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী জনি কিম এবং রুশ নভোচারী সের্গেই রিঝিকোভ ও অ্যালেক্সেই জুব্রিৎস্কিকে নিয়ে রওনা দেয় রাশিয়া নির্মিত সয়ুজ বুস্টার রকেট।

বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলন চলবে ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত

বিডার আয়োজনে বিনিয়োগ সম্মেলন চলবে ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন চলবে ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনাও আছে। আজ (রোববার, ৬ এপ্রিল) দুপুরে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পৃথিবীতে ফিরছেন মহাকাশে ৯ মাস আটকে থাকা দুই নভোচারী

পৃথিবীতে ফিরছেন মহাকাশে ৯ মাস আটকে থাকা দুই নভোচারী

অবশেষে নাসা ও স্পেসএক্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে পৃথিবীতে ফিরছেন মহাকাশে ৯ মাস ধরে আটকে থাকা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের বহনকারী মহাকাশযান স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটির কারণে গেল জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকা পড়ে আছেন তারা।

৮ মাস পর পৃথিবীতে ফিরছেন দুই নভোচারী

৮ মাস পর পৃথিবীতে ফিরছেন দুই নভোচারী

৮ মাস ধরে মহাকাশে আটকা পড়া দুই নভোচারীকে আগামী ১৯ মার্চের মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে নাসা। যদিও ধনকুবের ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন স্পেসএক্সের নভোযানের সাহায্যেই উদ্ধার করা হবে ঐ দুই নভোচারীকে। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে মার্চের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করবে নাসার একটি ইউনিট। এদিকে, মহাকাশে ভ্রমণের সময় নভোচারীদের শারীরিক সক্ষমতা যাতে অটুট থাকে সেজন্য অভিনব এক উপায় আবিষ্কার করেছে একদল ইঁদুর গবেষক।