
কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর।

সম্প্রীতির আবহে দুর্গোৎসবের অপেক্ষা; শেষ মুহূর্তের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ
শরতের সাদা মেঘ, কাশফুল আর ঢাকের বাদ্যির অপেক্ষা, সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে সেজে উঠছে নারায়ণগঞ্জ। প্রতিমায় রঙের শেষ আঁচড়, পাশাপাশি পূজার কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। উৎসবকে ঘিরে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে সবকিছুর মধ্যেই সবচেয়ে বড় প্রত্যাশা—ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন।

টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে নিহত ১, নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে প্রাণঘাতী ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে শহরটির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ শহরটিকে এখনও নিরাপদ দাবি করলেও, বারবার এ ধরনের হামলায় নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন অনেকে।

কক্সবাজারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় বিশেষ প্রচারণা
কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য, সুরক্ষা ও প্রয়োজনীয় আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ দিনব্যাপী একটি বিশেষ সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘স্বপ্ন সারথি–সি-শোর গার্লস প্রজেক্ট’-এর অধীনে এই কর্মসূচি ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ফেসবুকে ‘গ্রেপ্তার’ ছবির ট্রেন্ড; মজার আড়ালে বড় ঝুঁকি
ফেসবুক খুললেই চোখে পড়ছে অদ্ভুত সব ছবি। কোথাও পুলিশের হাতে হাতকড়া পরা, কোথাও আবার প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে পরিচিত মুখ। প্রথম দেখায় মনে হতে পারে, সত্যিই বুঝি গ্রেপ্তার হয়েছেন ওই ব্যক্তি। তবে বাস্তবে এসব ছবির বড় অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফেস-সোয়াপ প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: মোহসেন রেজায়ি
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ। আজ (রোববার, ১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ইসনা নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়েও শুন্যতার গল্পগাঁথা, জানাজায় অংশ নেবেন না ছেলে
আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে এতোসব আয়োজনের মাঝেও রয়েছে শুন্যতার গল্পগাঁথা। বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে মুজতবা খামেনি। এতে সমালোচনার ঝড় বইছে নানা মহলে। কেউ কেউ প্রশ্ন তুলছেন মুজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে। যদিও বিপুল এই জনসমাগমে ঘুরেফিরেই সামনে আসছে নিরাপত্তার বিষয়টি।

যুদ্ধের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে তেল নিরাপত্তায় জোর ইরাকের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠতে নিজেদের তেল ভাণ্ডারের নিরাপত্তা জোরদারে তোড়জোড় শুরু করেছে মার্কিন মিত্র ইরাক। ওয়াশিংটন-তেহরানের সমঝোতা চুক্তি সই হতেই অর্থনীতির গতি বাড়াতে মরিয়া দেশটি। এ আওতায় বিদেশি তেল উত্তোলন কোম্পানিগুলোর নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি তেল মজুত থাকা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় দিনরাত টহল দিচ্ছে পুলিশ। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শঙ্কা নেই, সতর্ক অবস্থানে ডিএমপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুন। দিনটিকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ঈদে পটুয়াখালী ও বরগুনায় র্যাবের সর্বোচ্চ সতর্কতা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে এলিট ফোর্সটি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, পশুর হাট নিষিদ্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ, দীর্ঘ যানজট, দুর্ঘটনা আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ঘরমুখো মানুষের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে তৎপরতা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক ঘেঁষে পশুর হাট বসবে না। সড়কে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে হাইওয়ে পুলিশ।

জমে ওঠেছে কোরবানির পশুর হাট, জোরদার নিরাপত্তা ব্যবস্থা
ঈদ ঘনিয়ে আসায় জমে ওঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যাপারীরা বিপুল সংখ্যক গবাদিপশু নিয়ে আসছেন হাটে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর হাট প্রাঙ্গণ। জাল নোট শনাক্তকরণ, সিসিটিভি ক্যামেরা ও মেডিকেল টিমসহ হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।