গেলো সোমবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুই পথচারীকে ছুরি নিয়ে হামলা চালায় এক নারী । এতে, ঘটনাস্থলেই একজন নিহত এবং আরও একজন আহত হন। যদিও, পরে পুলিশের গুলিতে মারা যান ওই হামলাকারী।
এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বারবার এ ধরণের হামলায় শহরটিকে আর নিরাপদ মনে করছেন না অনেক বাসিন্দা।
বাসিন্দারা জানান, নিউ ইয়র্ক ভ্রমণ উপভোগ করছি। তবে এই শহর এখন আর আমি নিরাপদ মনে করিনা।
তবে, রয়েছে ভিন্নমতও। এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে নিউ ইয়র্ক সিটি এখনও নিরাপদ বলে মতে তাদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, সার্বিকভাবে নিরাপদ বোধ করছি। তখন যা ঘটেছে, তা অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। কিন্তু আমার মনে হয় না অপরাধের হার ততটা খারাপ। আমি এখন কয়েকদিন ধরে নিউ ইয়র্কে আছি, এবং আমার জায়গাটা খুব ভালো লাগছে। আমি এখানে খুব নিরাপদ বোধ করছি।
এদিকে, বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে এই হামলায় নিউ ইয়র্কের জননিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একইসঙ্গে, পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আবারও সামনে চলে এসেছে।





