
পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস, ঘরবাড়ি-ফসলের ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) রাত ১০টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও। ২০ থেকে ২৫ মিনিটের এ শিলাবৃষ্টিতে ভুট্টা, মরিচ, পেঁয়াজের বীজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পঞ্চগড়ে মধ্যরাতে বাজারে অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের
পঞ্চগড়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাজারের বেশ কয়েকটি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) মধ্যরাতে পঞ্চগড় বাজারে এ ঘটনা ঘটে।

বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা কাঠামো সাজাচ্ছে সরকার: ড. রাশেদ
বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা কাঠামো সাজাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ। গতকাল (সোমবার, ২৩ মার্চ) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: সিডিউল বিপর্যয়ে ৩ ট্রেনের যাত্রা বাতিল
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় সিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ও পার্বতীপুর ও রাজশাহীগামী দু’টি ট্রেনসহ মোট তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

কৃষি উৎপাদন বাড়াতে আল্লাহর দেয়া পানির সঠিক ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে দেশের পানিসম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে। এত মানুষের খাদ্য বিদেশ থেকে আমদানি করে আনা সম্ভব নয়, তাই দেশের ভেতরেই উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, ‘আল্লাহর দেয়া পানিকে কাজে লাগাতে হলে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করতে হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।’

পঞ্চগড়ে ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (রোববার, ১৫ মার্চ) নীলফামারী র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

অতীতে জনগণের ভোটের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি: সারজিস
অতীতে যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

আলু চাষে বাম্পার ফলন, তবু দিশেহারা পঞ্চগড়ের চাষীরা
সীমান্ত জেলা পঞ্চগড়ে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা কৃষক। ভরা মৌসুমে কেজি প্রতি মাত্র পাঁচ থেকে ছয় টাকায় আলু বিক্রি হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় প্রান্তিক চাষিরা। ফলে ক্ষেত থেকে আলু তুলতেও ভয় পাচ্ছেন অনেকে।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা-মেয়ের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ঠাকুরগাঁও সুগার মিলে পরিবেশ দূষণ, বিপর্যস্ত জনজীবন
ঠাকুরগাঁও সুগার মিলের ছাই উড়ে পরিবেশ দূষণ হচ্ছে। ঘরের চাল, রাস্তা-ঘাট, গাছপালা, জলাশয় সবখানে কালো ছাইয়ে ছেয়ে গেছে। নাকে-চোখে ছাই ঢুকে অসুস্থ হচ্ছেন অনেকে।

‘স্বপ্ন ছুঁয়ে’ কেবিনেটে আজাদ
একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ ফরহাদ হোসেন আজাদ। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন এই তরুণ নেতা। দীর্ঘদিন রাজনীতির মাঠে লড়াই, বিরোধী দলের নির্যাতন সহে আজাদ হয়ে উঠেছিলেন পঞ্চগড় বিএনপির শক্ত শেকর হিসেবে।

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি সারজিসের
জনগণ সুযোগ দিলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে তিনি পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আগামী নির্বাচনসহ সব সময় রাজনৈতিক প্রভাবমুক্ত সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।