পশ্চিম-তীর
পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনদের ‘জাতিগত নিধন’ করছে ইসরাইল: অ্যামনেস্টি

পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইনদের ‘জাতিগত নিধন’ করছে ইসরাইল: অ্যামনেস্টি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন ও পশুপালকদের পরিকল্পিতভাবে উচ্ছেদ করে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ (বুধবার, ১০ জুন) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই গুরুতর অভিযোগ তুলেছে।

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা: বসতি স্থাপনকারীদের অর্থ জোগান দেয়া নেটওয়ার্কে ৬ দেশের নিষেধাজ্ঞা

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা: বসতি স্থাপনকারীদের অর্থ জোগান দেয়া নেটওয়ার্কে ৬ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং অবৈধ বসতি স্থাপনে অর্থ জোগান ও সহায়তা দেয়ার অভিযোগে ইসরাইলি নেটওয়ার্কগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বের ৬টি দেশ। মঙ্গলবার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং নরওয়ে সম্মিলিতভাবে এই ঘোষণা দিয়েছে। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গাজার পশ্চিম তীরে সংঘর্ষে ফের প্রাণহানি; নিহত ৭ মাসের শিশু

গাজার পশ্চিম তীরে সংঘর্ষে ফের প্রাণহানি; নিহত ৭ মাসের শিশু

অধিকৃত গাজার পশ্চিম তীরের হেবরনে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার হেবরনের তেল রুমেইদা এলাকায় পারিবারিক গাড়িতে গুলি চালালে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা ও ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনায় শিশুটির বাবা–মাও আহত হন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা ট্রাম্পেরই আছে’, জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান

‘নেতানিয়াহুকে থামানোর ক্ষমতা ট্রাম্পেরই আছে’, জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলের অন্তর্ভুক্ত করা ঠেকাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিন। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সক্ষমতা ও প্রয়োজনীয় ‘হাতিয়ার’ রয়েছে যা দিয়ে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে থামাতে পারেন। টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ

পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ ও যানবাহনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান; গ্রেপ্তার ১৪ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান; গ্রেপ্তার ১৪ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের পর প্রথমবারের মতো গাজায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে

যুদ্ধের পর প্রথমবারের মতো গাজায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি মধ্যাঞ্চলে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ এবং বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

অভিযানের নামে বাস্তুচ্যুত; ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মানবাধিকার সংস্থার

অভিযানের নামে বাস্তুচ্যুত; ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মানবাধিকার সংস্থার

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযানের নামে বাসিন্দাদের বাস্তুচ্যুত করার অপরাধে ইসরাইলের বিরুদ্ধে এবার যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবু সেখানে থেমে নেই ইসরাইলি বাহিনীর ধরপাকড় এবং উচ্ছেদ অভিযান। পাশাপাশি গাজায়ও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তিন জন। রেহাই পাচ্ছে না লেবাননের শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনিরাও। সেখানে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা চালানোর দাবি করলেও প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা।

স্বীকৃতির পরও বাস্তব পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

স্বীকৃতির পরও বাস্তব পদক্ষেপ চান ফিলিস্তিনিরা

ইউরোপসহ বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে যথেষ্ট মনে করছেন না প্রতিবেশী দেশে শরণার্থী হওয়া ফিলিস্তিনিরা। ইসরাইলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশায় আছেন। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনি আত্মরক্ষার অধিকারকে শক্তিশালী করবে। এদিকে, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সমাবেশ করেছেন বাসিন্দারা।

ইরানের হামলার পর লেবাননে সেনা অভিযান জোরদার করেছে ইসরাইল

ইরানের হামলার পর লেবাননে সেনা অভিযান জোরদার করেছে ইসরাইল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে সেনা অভিযান আরও জোরদার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে, নতুন করে আরও নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আহত হয়েছেন অন্তত ১৪ জন। আইডিএফ জানিয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে এই সেনা অভিযান। এদিকে, স্যাটেলাইট ছবিতে ফুটে উঠেছে তেলআবিবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ছক কষছে ইসরাইল।

ইসরাইলের নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের মার্কিন নিষেধাজ্ঞা

ইসরাইলের নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের মার্কিন নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান।