বজ্রপাত
আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম দিকের শক্তিশালী ঝড়ো হাওয়া। আবহাওয়া অফিসের (Bangladesh Meteorological Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত (Thunderbolt) এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে সুধীর দাস (৪৩) ও আকাশ মিয়া (২৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুরে হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর বাজন্তি হাওরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে সুধীর দাসের মৃত্যু হয়।

নেত্রকোণার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীতে বজ্রপাতে সুধীর দাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুরে উপজেলার বাজন্তি হাওরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

তেল ও খনিজ সম্পদের মহাসমুদ্র; আমেরিকার টার্গেটে কেন ভেনেজুয়েলা?

তেল ও খনিজ সম্পদের মহাসমুদ্র; আমেরিকার টার্গেটে কেন ভেনেজুয়েলা?

দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত এক দেশ ভেনেজুয়েলা (Venezuela)। একদিকে বিশ্বের অন্যতম বড় তেলের মজুদ, অন্যদিকে গিনেস রেকর্ডে নাম লেখানো রহস্যময় বজ্রপাত—সব মিলিয়ে দেশটি যেন এক বিস্ময়কর ভূখণ্ড। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছাপিয়ে আজও ভেনেজুয়েলা বিশ্ববাসীর কাছে এক কৌতূহলের নাম।

জলবায়ু পরিবর্তনে দুর্যোগে রূপ নিয়েছে বরেন্দ্র শহর; ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ

জলবায়ু পরিবর্তনে দুর্যোগে রূপ নিয়েছে বরেন্দ্র শহর; ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ

পথ হারিয়েছে ঋতুচক্র। বর্ষার জল গুলিয়েছে শরৎ হেমন্ত আর শীতের ঘর। আকাশ জুড়ে মেঘেদের তর্জন-গর্জনে রীতিমত দুর্যোগে রূপ পেয়েছে খটখটে শুষ্ক বরেন্দ্র শহর। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এমন অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বরেন্দ্র এলাকায় রোপণ করা হচ্ছে এক লাখ তালের গাছ।

মৌলভীবাজারে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মৌলভীবাজারে বজ্রপাতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুর রহমান। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।

আড়াইহাজারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

আড়াইহাজারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকার কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. নিরব (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। নিহতদের মধ্যে দুই নারী জাকিয়া ও মমতাজ আপন দুই বোন এবং অপর এক ব্যক্তি রাশেদ মিয়া।

নওগাঁয় বিলে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁয় বিলে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁয় বিলে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ (শনিবার , ৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী (গুটার বিল) বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন (ছুতা) প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিতলাইপাড়া ও বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি কর্মী নিহত

মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি কর্মী নিহত

ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হলেন আরেক ভাই। মালয়েশিয়ার পাহাং রাজ্যের দোং এলাকায় বজ্রপাতে বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাহাঙ্গীর (৩৭), তিনি কুয়ালালামপুর থেকে সেখানে মহাসড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছোট ভাইকে দেখতে গিয়েছিলেন।