মন্ত্রী
‘তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে’

‘তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আনাতোলিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

‘শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে’

‘শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে’

সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

চীনের সঙ্গে সরাসরি করিডোর হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

চীনের সঙ্গে সরাসরি করিডোর হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সরাসরি করিডোর চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়বে। একইসঙ্গে এর ফলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পণ্যবাহী ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও জানান তিনি।

আসন্ন বোরো মৌসুমে বিদ্যুতের সংকট কাটাতে চেষ্টা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

আসন্ন বোরো মৌসুমে বিদ্যুতের সংকট কাটাতে চেষ্টা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

আসন্ন বোরো মৌসুমে বিদ্যুতের সংকট কাটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া শিল্পকারখানায় গ্যাসের সমস্যা সমাধানে সরকার নতুন নতুন গ্যাস কূপ খনন করছে বলেও জানান তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে সরকার ঝুঁকতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর

বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব পদ্মা ও ইয়াংসি নদীর মতো প্রবাহমান থাকুক। দুই দেশের তরুণ প্রজন্মকে এই সম্পর্কের ধারক ও বাহক হিসেবে গড়ে উঠতে হবে।’

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

‘হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ’

‘হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ’

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে না পারা যেসব বাংলাদেশি কর্মীর আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে, তারাও পরবর্তী সময়ে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাদের প্রবেশের অনুমতি ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।