আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সন্ধ্যায় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আইনশৃঙ্খলা নিয়ে সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে দুটি কুপ খনন করা হয়েছে। গ্যাস কূপ দুটি থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে শিল্প কারখানায় গ্যাসের চাপ বৃদ্ধি পাবে।’
এসময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরীফুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিকেলে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ারও নির্দেশ দেন।





