
রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও গাড়িতে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক
জ্বালানি সংকট (Fuel crisis) মোকাবিলা এবং ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের দীর্ঘ লাইন কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। গত মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফুয়েল পাশ (Fuel Pass) পদ্ধতি এখন থেকে ঢাকার প্রধান ৬৮টি ফিলিং স্টেশনে (Filling stations in Dhaka) বাধ্যতামূলক করা হয়েছে। আজ (সোমবার, ৪ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজারে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩, দুটি মোটরসাইকেল জব্দ
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ইসকফ সিরাপ ও ২৪ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নোয়াখালীতে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জ্বালানি সংকটে সৈয়দপুরে কমেছে মোটরসাইকেল বিক্রি
জ্বালানি তেলের সংকটে নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল বিক্রি কমেছে ৫০ থেকে ৭০ শতাংশ। নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ মোটরসাইকেল কিনছে না। এতে বাইক ব্যবসায় ধস নামার আশংকা ব্যবসায়ীদের। ক্রেতাদের সাপোর্ট দিতে বোতলে অল্প পরিমাণে তেল দেয়ার প্রস্তাব করেছেন বাইক ব্যবসায়ীরা।

পঞ্চগড়ে অবৈধভাবে তেল বেচাকেনা, স্থানীয়দের হাতে ধরা
মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাঙ্ক, এর ভেতরে তিনটি পাত্রে জ্বালানি তেল— এমনই অভিনব কায়দায় পাম্প থেকে তেল নিয়ে গোপনে কেনাবেচা করে আসছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হলো না, তেল বহনের সময় হাতেনাতে ধরা পড়লো স্থানীয়দের হাতে।

মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জ্বালানি খরচ কমাতে বাইকে যেভাবে এলপিজি ‘কনভার্সন’ বাড়ছে
দেশে পেট্রোল ও অকটেনের দাম বাড়ার কারণে বিকল্প জ্বালানি হিসেবে মোটরসাইকেলকে এলপিজি বা সিএনজিতে রূপান্তর (Motorcycle LPG/CNG conversion) করার জনপ্রিয়তা বাড়ছে। রাজধানী ঢাকাতে তেমন চোখে না পড়লেও জেলা শহরগুলোতে মোটরসাইকেলের এ রূপান্তর প্রতিনিয়ত বাড়ছে। যদিও এ ধরনের রূপান্তরের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কোনো ধরনের ছাড়পত্র বা অনুমতি দেয়নি। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই মোটরসাইকেলে এলপিজি ব্যবহার করছেন চালকরা।

ভ্যানে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন আরোহী, পাম্পে মিলছে না তেল
যশোরে তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় এক ভুক্তভোগী বাধ্য হয়ে ভ্যানে করে মোটরসাইকেল বেঁধে পেট্রোল পাম্পগুলোতে ঘুরছেন খানিকটা তেলের খোঁজে।