ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আজ (সোমবার, ২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— নগরকান্দা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং একই উপজেলার জিয়াখুলি এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)। এছাড়া আহতরা হলেন— নগরকান্দার জিয়াখুলি এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভারইডাঙ্গা এলাকার শওকাতের ছেলে রাজন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

আরও পড়ুন:

নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয় এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন এবং আরও দু’জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ