
নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত
নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ১৪ নভেম্বর) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মোটরসাইকেল চলাচল নিয়ে যা জানা গেলো
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (শনিবার, ৭ নভেম্বর ২০২৬) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হয়েছে এক বিশেষ সুযোগ (National Revolution and Solidarity Day November 7 Dhaka news)। টানা ছয় ঘণ্টার জন্য কোনো প্রকার টোল প্রদান ছাড়াই এই উড়াল সড়কে চলাচল করতে পারবে সব ধরনের অনুমোদিত যানবাহন (Dhaka Elevated Expressway toll free 6 hours on 7 November)।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি, মোটরসাইকেল কী চলবে?
আগামী (শনিবার, ৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চালকদের জন্য এক বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্দিষ্ট সময়ের জন্য টোল মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Dhaka Elevated Expressway toll free news BD)।

হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
হবিগঞ্জের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সাড়ে ১০ হাজারের বেশি ফিটনেসবিহীন যানবাহন। সেই সঙ্গে অদক্ষ চালকদের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা-দুর্ঘটনা। সাধারণ মানুষ বলছে, এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে সড়কে বিশৃঙ্খলা আরো বাড়বে। আর কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলছে বিআরটিএ এবং ট্রাফিক বিভাগ।

অবৈধ স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিংয়ে স্থবির ফেনী শহর
সময়ের সঙ্গে বেড়েছে ফেনীর জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন; কিন্তু বাড়েনি সড়কের সক্ষমতা ও পার্কিং সুবিধা। ফলে অনিয়ন্ত্রিত পার্কিং, অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারিচালিত অটো রিকশার চাপে প্রতিদিনই তীব্র হচ্ছে যানজট। এতে ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা। যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগের কথা থাকলেও মাঠের চিত্র ভিন্ন।

বছরের পর বছর ঝুলছে নেত্রকোণার বাইপাস, ভোগান্তিতে চালক-স্থানীয়রা
দুই দফা মেয়াদ বাড়লেও নেত্রকোণায় শেষ হয়নি বহুল কাঙ্ক্ষিত বাইপাস সড়কের নির্মাণকাজ। সড়কের কিছু অংশে এখনো ফেলা হয়নি মাটি। ফলে কবে নাগাদ সড়কটির নির্মাণকাজ শেষ হবে। তা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে শঙ্কা। যানবাহন চালকদের দাবি, বছর বছর ঝুলিয়ে না রেখে দ্রুত শেষ করা হোক সড়কের নির্মাণকাজ। যদিও স্থানীয় সংসদ সদস্য সংকট কাটিয়ে সড়কটির নির্মাণকাজ শেষ করার তাগিদ দিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা।

চার ধরন বাদে সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া সতর্কবার্তা, না মানলে ব্যবস্থা
মোটরবাইকসহ সব ধরনের সাধারণ যানবাহনে হাইড্রোলিক হর্ন, হুটার বা অননুমোদিত সুরের হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA illegal horn prohibition notice)। আজ (সোমবার, ৩ আগস্ট) এক বিশেষ বার্তায় বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য স্পষ্ট করেছে সংস্থাটি। অননুমোদিত হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট চার ধরনের জরুরি বা রাষ্ট্রীয় সেবা প্রদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো সাধারণ মোটরযানে কর্কশ, আকস্মিক বা বহুমুখী সুরের হর্ন স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ (BRTA Ban on Hydraulic Horn and Hooter in Bangladesh 2026)।

লঘুচাপে বরগুনায় জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। লঘুচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষ। এর প্রভাবে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

রাঙামাটিতে অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কায় এক শিশু নিহত, আহত ৭
রাঙামাটির লংগদুতে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন। আহতরা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অকেজো ট্রাফিক লাইট, লাঠির ইশারায় চলছে রাজশাহীর যানবাহন নিয়ন্ত্রণ
রাজশাহী মহানগরীতে প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। তবে সেই তুলনায় এখনো আধুনিকায়ন হয়নি ট্রাফিক ব্যবস্থা। সনাতনী উপায়ে চলছে যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম। কয়েক যুগ আগে চলমান অটোমেটিক ট্রাফিক লাইটগুলো এখন অকেজো, জীর্ণ-শীর্ণ। সড়কে শৃঙ্খলা ফেরাতে হাত কিংবা লাঠির ইশারায় চলে যানবাহনের নিয়ন্ত্রণ। এতে যানজটের পাশাপাশি বাড়ছে জনভোগান্তি।

পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত দুই, আহত ৪
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ (সোমবার, ১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।