নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
ক্যাম্পাস
শিক্ষা
0

নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ১৪ নভেম্বর) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ী, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ