রাজনৈতিক-দল
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির

প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির

দেশ পরিচালনায় ভবিষ্যৎ নীতি ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

একটি দল ভোট চাইতে গিয়ে জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করাচ্ছে: মাহদী আমিন

একটি দল ভোট চাইতে গিয়ে জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করাচ্ছে: মাহদী আমিন

ভোট চাইতে গিয়ে একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের ‘গেম চেঞ্জার’

তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের ‘গেম চেঞ্জার’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণ ভোটাররা। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত এই প্রজন্মের প্রথম ভোট কোন প্রতীকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে ছাত্রসংগঠনগুলোর মাঠপর্যায়ের সক্রিয়তা, রাজনৈতিক কৌশল এবং তরুণদের কাছে পৌঁছানো বার্তার বিশ্বাসযোগ্যতার ওপর।

নির্বাচন উপলক্ষে বিএনপির পাঁচ কর্মসূচি ঘোষণা

নির্বাচন উপলক্ষে বিএনপির পাঁচ কর্মসূচি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচটি নির্বাচনি প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু।

একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে: তারেক রহমান

একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে: তারেক রহমান

একটা রাজনৈতিক দল সব পোস্টাল ব্যালট দখল করতে চাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ দাবি করেন।

ময়মনসিংহে ‘সম্প্রীতির মঞ্চ’ রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্রচারণা শুরু

ময়মনসিংহে ‘সম্প্রীতির মঞ্চ’ রাজনৈতিক দলগুলোর নির্বাচনি প্রচারণা শুরু

ময়মনসিংহে এক মঞ্চ থেকে শপথ নিয়ে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে। ‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজকরা জনসচেতনতা তৈরি করতে কাজ করছেন।

নির্বাচনে নারীর গুরুত্ব উপেক্ষিত, দলগুলোকে প্রশ্ন করতে উপদেষ্টা শারমীনের আহ্বান

নির্বাচনে নারীর গুরুত্ব উপেক্ষিত, দলগুলোকে প্রশ্ন করতে উপদেষ্টা শারমীনের আহ্বান

রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি দাবি করে, রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে হবে বলে মন্তব্য করেছেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পোস্টাল ভোট সফল হলে ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে বাংলাদেশের নাম: সিইসি

পোস্টাল ভোট সফল হলে ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে বাংলাদেশের নাম: সিইসি

পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অডিটরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সব রাজনৈতিক দলকে ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার; ছয়টি আসনে লড়বেন ৪৭ প্রার্থী

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার; ছয়টি আসনে লড়বেন ৪৭ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৪৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ছয়টি নির্বাচনি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীসহ পাঁচজন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

গণভোট মানেই নতুন বাংলাদেশ: যশোরে উপদেষ্টা শারমীন

গণভোট মানেই নতুন বাংলাদেশ: যশোরে উপদেষ্টা শারমীন

যশোরে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোট মানে নতুন বাংলাদেশ। গণভোট মানে নতুন ব্যবস্থা, গণতন্ত্র এবং রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। তাই গণভোটের প্রশ্নে নিরপেক্ষ থাকা যায় না।

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: ফাওজুল কবির

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: ফাওজুল কবির

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নির্বাচনপূর্ব প্রস্তুতি দেখতে আজ থেকে মাঠে নামছে ইইউয়ের ৫৬ পর্যবেক্ষক

নির্বাচনপূর্ব প্রস্তুতি দেখতে আজ থেকে মাঠে নামছে ইইউয়ের ৫৬ পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ৫৬ জন নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন মিশন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু করে তারা। ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধিরা। পর্যবেক্ষকদের কাজের উদ্বোধন করে মিশন উপ প্রধান জানান, বাংলাদেশের ঐতিহাসিক এ নির্বাচন পর্যবেক্ষণে আসতে পেরে তার দল গর্বিত।