লেবানন
সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য: আমিচাই চিকলি

সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য: আমিচাই চিকলি

হোক আজ বা কাল, সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য। এমন বিস্ফোরক মন্তব্য করে মধ্যপ্রাচ্য উত্তেজনাকে উস্কে দিলেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতা প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। শুধু তাই নয়; তুরস্ক, পাকিস্তান বা কাতার পরবর্তী নিশানা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এদিকে কট্টরপন্থী নীতিতে অতিষ্ঠ ইসরাইলিরা মনে করছেন, রাজনীতি থেকে বিদায় নিয়া উচিত নেতানিয়াহুর।

‘প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি’; সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল

‘প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি’; সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল

লেবাননে ইসরাইলের হামলা বন্ধ নিশ্চিত করাসহ যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি পূরণে চাপ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ফারস নিউজ এজেন্সির বরাত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালির কাছে না আসার নির্দেশ; হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালির কাছে না আসার নির্দেশ; হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ (শনিবার, ২০ জুন) এক বিবৃতিতে এই প্রণালির কাছাকাছি কোনো জাহাজকে না আসার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬

নতুন যুদ্ধবিরতির খবর প্রকাশিত হলেও দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় আজ (শনিবার, ২০ জুন) অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সহিংসতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতাকে হুমকির মুখে ফেলছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। তেহরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি ভেস্তে দিতে চাইছে ইসরাইল; বিশ্লেষকদের অভিমত

চুক্তি ভেস্তে দিতে চাইছে ইসরাইল; বিশ্লেষকদের অভিমত

লেবাননে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি ভেস্তে দেয়ার চেষ্টা করছে ইসরাইল। লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ক সহযোগী অধ্যাপক ইমাদ সালামি এই মন্তব্য করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ ও আরাঘচি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ ও আরাঘচি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অংশ হিসেবে সুইজারল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। তবে আজ (শনিবার, ২০ জুন) লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং চলমান আলোচনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

লেবানন সংঘাত: যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না ইসরাইলি হামলা

লেবানন সংঘাত: যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না ইসরাইলি হামলা

লেবাননে তীব্র বিমান হামলা চালিয়ে ৪৭ জনকে হত্যার পর অবশেষে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির পরও সংঘাত পুরোপুরি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হিজবুল্লাহ

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হিজবুল্লাহ

ইসরাইল ও হিজবুল্লাহ গতকাল (শুক্রবার, ১৯ জুন) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মতবিরোধ থাকলেও অটুট যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্রতা

মতবিরোধ থাকলেও অটুট যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্রতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকারপ্রধানদের মধ্যে চূড়ান্ত মতবিরোধ হলেও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বদলাবে না। ঐতিহাসিকভাবেই ইসরাইলকে নিজেদের ঘনিষ্ঠতম মিত্র বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। ১৯৫৬ থেকে ২০২৬— গেল ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থের সংঘাত ও মতপার্থক্যের একটি খতিয়ান প্রকাশ করছে আল জাজিরা।

স্থগিত সুইজারল্যান্ডে আলোচনা; চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

স্থগিত সুইজারল্যান্ডে আলোচনা; চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এরই মধ্যে চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষও শুরু হয়েছে।

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি আজ থেকেই কার্যকর হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।