শামা-ওবায়েদ
সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী

সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অর্থনীতির কূটনীতি’ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলে বিশেষ সুবিধা নেয়া অলিগার্কদের ধ্বংস করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রে রেখে জাতীয় উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

কূটনীতির মাধ্যমে ভারতীয় পুশইন সমস্যা সমাধানে কাজ চলছে: শামা ওবায়েদ

কূটনীতির মাধ্যমে ভারতীয় পুশইন সমস্যা সমাধানে কাজ চলছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পুশ ইন সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে কাজ করছে। এক্ষেত্রে বিজিবি বর্ডার এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। আজ (শুক্রবার, ১২ জুন) বিকাল সাড়ে ৫ টায় ফরিদপুরের সালথা উপজেলায় সালথা প্রেসক্লাব উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক; ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক; ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক এবং দু’দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়িতে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসের চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্ক, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১১ মার্চ) তারা এ সাক্ষাৎ করেন।

দুই দেশের সমৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

দুই দেশের সমৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি তার এ ফেসবুক পোস্টে উল্লেখ করেন। তিনি লিখেছেন, দুই দেশের সমৃদ্ধিতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

এক মাসের মধ্যে ফরিদপুরে বিএনপির সব ইউনিটের কমিটি গঠনের নির্দেশ

এক মাসের মধ্যে ফরিদপুরে বিএনপির সব ইউনিটের কমিটি গঠনের নির্দেশ

ফরিদপুর জেলার মহানগর উপজেলা ও ইউনিয়নের বিএনপির নতুন কমিটি গঠনের জন্য মাত্র এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অন্যথায় জেলা কমিটি ভেঙে দেয়ার কথাও বলা হয়েছে। গত ২ জুন জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।