
স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি
আগামীকাল (শনিবার, ৯ মে) স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোগ প্রতিরোধে পুষ্টিকে স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রে রাখার আহ্বান বিশেষজ্ঞদের
অপুষ্টি মোকাবেলায় দেশের স্বাস্থ্য, জলবায়ু ও উন্নয়ন কর্মসূচির কেন্দ্রে পুষ্টিকে স্থান দেয়ার এবং বহু-খাতভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ (রোববার, ২৬ এপ্রিল) ঢাকায় আয়োজিত ‘স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ: ম্যালেরিয়া, যক্ষ্মা এবং জলবায়ুজনিত ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান তারা।

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী
আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হামের মাঝেই শিশু টিকায় সংকট; সিরিঞ্জের অভাবে বন্ধ কার্যক্রম
হামের প্রকোপের মধ্যেই সংকট দেখা দিয়েছে শিশুদের অন্যান্য টিকার। কোথাও সিরিঞ্জ সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে টিকাদান কার্যক্রম। ফলে টিকা দিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেককে। তবে কেন্দ্রীয়ভাবে মজুতে ঘাটতি থাকলেও প্রান্তিক পর্যায়ে সংকট না থাকার দাবি অধিদপ্তরের। অপরদিকে সময়মতো টিকা না পেলে শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পাবে বলে আশঙ্কা চিকিৎসকদের।

‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত; শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস
শিশু শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করার লক্ষ্য নিয়ে রাজধানীর ধানমন্ডিতে ‘সুরভি স্কুল’ পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে নতুন আরও ২৫ জন শিশু। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন প্রাপ্ত বয়স্ক রোগী। আজ (শনিবার, ৪ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি আছে ১৪৯ জন আর চিকিৎসা নিয়ে ফিরেছে ৩ জন শিশু।

রাঙামাটিতে হামের লক্ষণে ৪ শিশুর রক্তের নমুনা সংগ্রহ করলো স্বাস্থ্য বিভাগের
হামের লক্ষণ থাকায় ৪ শিশুর রক্তের নমুনা সংগ্রহ করেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশু থেকে রক্তের এ নমুনা সংগ্রহ করা হয়। তবে আক্রান্তরা বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছে। ১৭ হাজার টিকা মজুদ রয়েছে ও সরকারি ঘোষণা পেলে টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করতে চান নতুন মন্ত্রীরা
দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের অনেকেই।

মানিকগঞ্জে খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের ঝুঁকি বাড়ছে
দেশের ৬৪ জেলার মধ্যে এরইমধ্যে ৩৫ জেলায় শনাক্ত হয়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। আইইডিসিআর বলছে; ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ এবং মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তবে রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জেও নিপাহ ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি, এ অঞ্চলে তবু বিক্রি হচ্ছে কাঁচা রস।