
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত ৯১০০ লিটার ডিজেল জব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ জরা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড ও নগদ ছয় হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।

ফেনীতে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রশাসনের
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল (মঙ্গলবার,১০ মার্চ) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের এক যৌথ অভিযানে এ অর্থদণ্ড দেয়া হয়।

২০ কুকুর হত্যার দায়ে তিনজনের আড়াই বছরের কারাদণ্ড
রাজধানীর ধলপুরের লিচুবাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক ধারায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (রোববার, ৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন— আবুল খায়ের, অপু ও মানিক।

অবৈধ গ্যাস সংযোগ ও অপচয় রোধে কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি
দেশে অবৈধ গ্যাস সংযোগ ও অপচয় রোধে কঠোর শাস্তির বিধান রেখে ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশে গ্যাস চুরির অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

শেখ হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
প্লট দুর্নীতি মামলা
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রূপগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয় আদালত। সে রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে। আজ (সোমবার, ১০ নভেম্বর) এ রায় দেন আদালত।

রাঙামাটিতে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রাঙামাটির বিলাইছড়িতে বৃদ্ধ জেলে আব্দুর শুক্কুরকে (৮৬) হত্যার দায়ে একমাত্র আসামি জমর কান্তি চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ মো. আহসান তারেকের আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দণ্ডিত করার রায় ঘোষণা করা হয়েছে।

শেরপুরে ভিন্ন অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী।

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আট আসামিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় প্রদান করেন।

নেত্রকোণায় অবৈধ বালু উত্তোলন: স্থানীয়দের সহায়তায় নৌকাসহ আটক তিন
নেত্রকোণার কলমাকান্দায় মহাদেও নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

দিনাজপুরে ভুয়া নার্স আটক, ৩ ক্লিনিককে অর্থদণ্ড
অন্যের সনদ জালিয়াতি করে ক্লিনিকে ভুয়া নার্সের চাকরি করার অভিযোগে দিনাজপুরের বিরামপুরে মার্জিয়া খাতুন (৩১) নামের এক নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযানে সরকারি অনুমোদনবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগে তিন ক্লিনিক মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

হোলি আর্টিজান হামলা মামলায় জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড
প্রায় নয় বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৮ জুন) রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়।