ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অপরাধে আ. জলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া অভিযানকালে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





