অ্যান্ডি-বার্নহাম
বিদায়ী স্টারমারের বার্তা: পররাষ্ট্রনীতিতে সময় কমানোর সুযোগ নেই

বিদায়ী স্টারমারের বার্তা: পররাষ্ট্রনীতিতে সময় কমানোর সুযোগ নেই

বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার উত্তরসূরিকেও আন্তর্জাতিক সংকট মোকাবিলা ও কূটনীতিতে ঠিক ততটাই সময় দিতে হবে, যতটা তিনি দিয়েছেন। ব্রিটেনের পরবর্তী নেতা কেবল অভ্যন্তরীণ বিষয়ে বেশি মনোযোগ দিতে পারবেন এমন ধারণা তিনি নাকচ করে দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মুসলিম ভোটারদের আস্থা ফেরানোই বার্নহামের  প্রধান চ্যালেঞ্জ

মুসলিম ভোটারদের আস্থা ফেরানোই বার্নহামের প্রধান চ্যালেঞ্জ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রায় নিশ্চিত হয়ে যাওয়া লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহামের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের হারানো মুসলিম ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও গাজা ইস্যুতে অবস্থানের কারণে ব্রিটিশ মুসলিমদের একটি বড় অংশ লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জানিয়েছেন, অ্যান্ডি বার্নহামকে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করছেন। তিনি মনে করেন, বার্নহাম তার নির্ধারিত আর্থিক বিধিগুলো মেনে চলবেন এবং যুক্তরাজ্যে নীতিনির্ধারণে স্থিতিশীলতা বজায় রাখবেন। একই সঙ্গে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেয়া হতে পারে এমন খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি স্বীকার করেছেন যে দেশকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি আর সঠিক ব্যক্তি নন। স্টারমারের এই নাটকীয় বিদায়ের ফলে অ্যান্ডি বার্নহামের ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

লেবার পার্টির প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের নির্বাচনি জয়ের পরও পদ থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল (শুক্রবার, ১৯ জুন) তিনি জানিয়েছেন, নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। এর মাধ্যমে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যে উপনির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম; প্রধানমন্ত্রী স্টারমারের গদিতে চ্যালেঞ্জ

যুক্তরাজ্যে উপনির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম; প্রধানমন্ত্রী স্টারমারের গদিতে চ্যালেঞ্জ

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ এক উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। এই জয়ের ফলে লেবার পার্টি ও যুক্তরাজ্যের নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানানোর পথ পরিষ্কার হলো তার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘উত্তরের রাজা’ অ্যান্ডি বার্নহাম; যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কী?

‘উত্তরের রাজা’ অ্যান্ডি বার্নহাম; যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কী?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দলের ভেতরেই পদত্যাগের চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম উত্তরাঞ্চলীয় অ্যাশটন-ইন-মেকারফিল্ড আসনে উপনির্বাচনে লড়ে পার্লামেন্টে ফেরার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন। তার সমর্থকদের দাবি, আগামী সেপ্টেম্বরে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের আগেই স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনিই সেরা প্রার্থী। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।