ক্ষমতায় বসেই বিএনপি জনগণের সঙ্গে রাজনীতি শুরু করেছে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজনীতি
4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্ষমতায় বসেই বিএনপি জনগণের সঙ্গে রাজনীতি শুরু করেছে। এর ফলাফল জুলাই আন্দোলনে সবাই দেখেছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) বিকেলে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, বড় বড় কোম্পানি তেল মজুত করেছে, কিন্তু সরকার কোনো অভিযান চালায়নি। এর মাধ্যমে তিনি সরকারের মজুত সিন্ডিকেটের সঙ্গে যোগসাজেশ থাকার সম্ভাবনার ইঙ্গিত দেন।

আরও পড়ুন:

এসময় এনসিপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে দলটি।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। রাজনৈতিক প্রশ্ন সমাধান না করলে শুধু ফ্যামিলি কার্ডের ভেল্কিবাজি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’

এসএইচ