জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজনীতি
0

জবাবদিহিতামূলক অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (রোববার, ৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

এসময় আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারো আগের জায়গায় নিতে চাইছে সরকার। তোয়াক্কা করা হচ্ছে না গণভোটকে। তাছাড়া প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও সংবিধান লঙ্ঘন করা হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘সাবেক উপদেষ্টারা এসব বিষয়ে নিরবতা পালন করছে।’ পাশাপাশি গণভোটের রায় না মানলে বড় আন্দোলনের দিকে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এসএইচ