
নিষেধাজ্ঞার মধ্যেই সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা
জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যেই আবারও সাজেক সড়কে আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ নিয়ন্ত্রিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ প্রত্যাহার, ভ্রমণ স্বাভাবিক
রাঙামাটির সাজেক সড়কে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর বিকাল ৫টায় অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এরপরই ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক
রাঙামাটির সাজেক সড়কে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। দুই প্রান্তে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ১ হাজার ২৫০ জন পর্যটক।

সাজেক পর্যটন সড়কে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা
রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আগামীকাল (রোববার, ১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাস ও উৎপাতের অভিযোগে এর বিরুদ্ধে প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে এ অবরোধের ঘোষণা এলো।

ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন: ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল
রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত
রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সশস্ত্র গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ধর্মশিং চাকমা নিহত ও তার দুই বোন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন পাহাড়ি সন্ত্রাসীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভগ্নিপতি বলভদ্র চাকমা বাদী হয়ে রাঙামাটির কোতয়ালী থানায় এ হত্যা মামলা দায়ের করেছেন। কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নিউটন চাকমা নামে একজন নিহত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির গহীন জঙ্গলে ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ
রাঙামাটির কাউখালী উপজেলার গহীন জঙ্গলে পাহাড়ি সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়েছে।

রাঙামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ
রাঙামাটির ফুরমোন পাহাড়ে পর্যটকদের ছিনতাই, হেনস্থা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। এ ঘটনার জন্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করা হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) পিসিসিপি রাঙামাটি জেলা শাখা এ বিক্ষোভ সমাবেশ করে।

খাগড়াছড়িতে তিনজন পাহাড়ি হত্যায় ইউপিডিএফের বিচার দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ
খাগড়াছড়ির গুইমারা রামসু বাজারে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে গুলি করে হত্যায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করে সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ-পিসিসিপি। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক
রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও সহযোগী লেলিন চাকমাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড অ্যামুনিশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।