ইটভাটা
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এন বি সি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে ইটভাটায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

নারায়ণগঞ্জে ইটভাটায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

নারায়ণগঞ্জে পরিবেশ ও আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (বুধবার, ১ এপ্রিল) কেওডালা এলাকার বন্দর উপজেলায় এ অভিযান চালানো হয়।

নোয়াখালীতে নিখোঁজের দু’দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের দু’দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিসের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাঁশখালী-সাতকানিয়া সীমান্তে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

বাঁশখালী-সাতকানিয়া সীমান্তে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া-বাঁশখালী চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১৫ মার্চ) বিকেল তিনটার দিকে ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি গ্রামস্থ ‘মেসার্স চৌধুরী ব্রিক ফিল্ডে’ এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবানে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (রোববার, ১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

পাবনায় ২০ অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

পাবনায় ২০ অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

শেরপুরে ৭ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

শেরপুরে ৭ ইটভাটায় অভিযান, ২২ লাখ টাকা জরিমানা

শেরপুরে সাত অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২১ ডিসেম্বর) দিনব্যাপী নকলা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটার ৭ স্বত্বাধিকারীকে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ; ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ; ঢাকা-আরিচা মহাসড়কে যানজট

ঢাকার সাভারে ইটভাটা সচল করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক এবং শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আজ (বুধবার, ১৯ নভেম্বর) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা।

নোয়াখালীতে অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী, ঘটছে দুর্ঘটনা

নোয়াখালীতে অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী, ঘটছে দুর্ঘটনা

উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দীর্ঘদিন যাবত মেরামত না করায় অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর দুপাশে অনুমোদনহীন কয়েকশ' ইটভাটার ভারি গাড়ি প্রতিনিয়ত চলাচল করায় খানাখন্দে ভরা সেসব সড়কে সাধারণ যানবাহন চলাচল করতে বেগ পেতে হচ্ছে। এসব সড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলাচলে অনুপযুক্ত সড়কগুলো সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

যশোরের ভবদহের জলাবদ্ধতার সমাধানে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

যশোরের ভবদহের জলাবদ্ধতার সমাধানে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সকলের প্রচেষ্টায় এ বছর ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।

বগুড়ায় ফসলি জমির মাটি কেটে চলছে অবৈধ ইটভাটা

বগুড়ায় ফসলি জমির মাটি কেটে চলছে অবৈধ ইটভাটা

বগুড়ার বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। ইট তৈরি করে নগরায়ণের চাহিদা মেটালেও বাধাগ্রস্ত হচ্ছে খাদ্যের জোগান। কৃষকরা ভয়ে বাধ্য হয়েই মাটি দিচ্ছেন ইটভাটায়। আবাদি জমির মাটিকাটা বন্ধে দ্রুত একটি নীতিমালা চায় কৃষি বিভাগ। এদিকে ভাটা উচ্ছেদে অভিযান চলমান জানায় পরিবেশ অধিদপ্তর।

দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

কাজ শেষে করে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের ৪ ইটভাটা কর্মীর। মুন্সিগঞ্জ থেকে পিকআপে করে রওনা হয়ে প্রাণ গেল বাসের ট্রাকের ধাক্কায়। এছাড়া চুয়াডাঙ্গায় ২, সিরাজগঞ্জে ২, ময়মনসিংহে ২, কুমিল্লা ও চট্টগ্রামে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।